পোর্টেবল পাওয়ার স্টেশন: দাম ও তুলনা
ইনভার্টার আর লিথিয়াম ব্যাটারি একটা বাক্সে। ইনস্টলেশন বা ওয়্যারিং লাগে না, বিদ্যুৎ থাকলে প্লাগে চার্জ হয়, চাইলে সোলার প্যানেলেও। বাসা বদলালে সাথে নিয়ে যাওয়া যায়।
নিচে পাঁচটা মডেল পাশাপাশি। নিজের ফ্যান-লাইট বেছে নিলে দেখাবে কোনটা কত ঘণ্টা চলবে।
আগে একটা কথা: ওয়াট আর Wh আলাদা
ওয়াট (W) বলে একসাথে কতটা চালাতে পারবেন। Wh বলে কতক্ষণ চালাতে পারবেন। দোকানে “৩০০W” বললে সেটা শুধু প্রথমটা।
বাজারে একই “৩০০W” নামে ২৮৮Wh থেকে ৯০০Wh পর্যন্ত ইউনিট বিক্রি হয়। দ্বিতীয়টা তিন গুণ বেশি সময় চলে, অথচ নাম একই। কেনার সময় Wh জিজ্ঞেস করবেন। আরও কী জিজ্ঞেস করবেন, সোলার কেনার গাইডে আছে। নিচের সব মডেলে দুইটা সংখ্যাই লেখা আছে।
আপনার ঘরে কোনটা কত ঘণ্টা চলবে
লোডশেডিংয়ের সময় যা চালাতে চান, বেছে নিন।
ব্যাটারি পুরো ভরা থাকলে, ইনভার্টারের লস ধরে। ফ্রিজ আর টিভি সারাক্ষণ পুরো বিদ্যুৎ টানে না, সেটা হিসাবে ধরা।
পাঁচটা মডেল
Alpha ESS 300W / 896Wh
এক-দুই ঘরের ব্যাকআপ, ভাড়া বাসা, ছাত্রাবাস
- একসাথে চালানো যায়৩০০ ওয়াট
- ব্যাটারি৮৯৬ Wh
- ২৫০ ওয়াট লোডেপ্রায় ৩ ঘণ্টা
- সোলার ইনপুট৩০০ ওয়াট পর্যন্ত
যা চলবে: ৩ থেকে ৪টি লাইট, ১ থেকে ২টি ফ্যান, রাউটার, মোবাইল চার্জ।
Alpha ESS 500W / 1004Wh
ছোট পরিবার, বাসা থেকে কাজ করেন যারা
- একসাথে চালানো যায়৫০০ ওয়াট
- ব্যাটারি১,০০৪ Wh
- ২৫০ ওয়াট লোডেপ্রায় ৪ ঘণ্টা
- সোলার ইনপুট৩০০ ওয়াট পর্যন্ত
যা চলবে: লাইট, ফ্যান, টিভি, ল্যাপটপ, রাউটার।
Alpha ESS 1000W / 2009Wh
ফ্রিজসহ লম্বা লোডশেডিং, ছোট দোকান
- একসাথে চালানো যায়১,০০০ ওয়াট
- ব্যাটারি২,০০৯ Wh
- ২৫০ ওয়াট লোডেপ্রায় ৭ ঘণ্টা
- সোলার ইনপুট৬০০ ওয়াট পর্যন্ত
যা চলবে: লাইট, ফ্যান, টিভি, ছোট ফ্রিজ, ল্যাপটপ।
Alpha ESS 3K / 2.56kWh অল ইন ওয়ান
পুরো বাসা, কিন্তু ছাদে বা দেয়ালে ওয়্যারিং করতে চান না
- একসাথে চালানো যায়৩,০০০ ওয়াট
- ব্যাটারি২,৫৬০ Wh
- ২৫০ ওয়াট লোডেপ্রায় ৯ ঘণ্টা
- সোলার ইনপুটপ্রায় ১,৫০০ ওয়াট পর্যন্ত
যা চলবে: বাসার প্রায় সব সাধারণ লোড, এসি ছাড়া।
Alpha ESS 3K / 5.12kWh অল ইন ওয়ান
পুরো বাসা, সারা রাত ব্যাকআপ, ওয়্যারিং ছাড়া
- একসাথে চালানো যায়৩,০০০ ওয়াট
- ব্যাটারি৫,১২০ Wh
- ২৫০ ওয়াট লোডেপ্রায় ১৮ ঘণ্টা
- সোলার ইনপুটপ্রায় ১,৫০০ ওয়াট পর্যন্ত
যা চলবে: বাসার প্রায় সব সাধারণ লোড, এসি ছাড়া।
এক নজরে সব
| মডেল | ক্ষমতা | ব্যাটারি | কী চলবে | ২৫০ ওয়াট লোডে | সোলার ইনপুট | দাম |
|---|---|---|---|---|---|---|
| Alpha ESS 300W / 896Wh | ৩০০ W | ৮৯৬ Wh | ৩ থেকে ৪টি লাইট, ১ থেকে ২টি ফ্যান, রাউটার, মোবাইল চার্জ | প্রায় ৩ ঘণ্টা | ৩০০ ওয়াট পর্যন্ত | ২৬,৯০০ |
| Alpha ESS 500W / 1004Wh | ৫০০ W | ১,০০৪ Wh | লাইট, ফ্যান, টিভি, ল্যাপটপ, রাউটার | প্রায় ৪ ঘণ্টা | ৩০০ ওয়াট পর্যন্ত | ৪০,১০০ |
| Alpha ESS 1000W / 2009Wh | ১,০০০ W | ২,০০৯ Wh | লাইট, ফ্যান, টিভি, ছোট ফ্রিজ, ল্যাপটপ | প্রায় ৭ ঘণ্টা | ৬০০ ওয়াট পর্যন্ত | ৫২,১০০ |
| Alpha ESS 3K / 2.56kWh অল ইন ওয়ান | ৩,০০০ W | ২,৫৬০ Wh | বাসার প্রায় সব সাধারণ লোড, এসি ছাড়া | প্রায় ৯ ঘণ্টা | প্রায় ১,৫০০ ওয়াট পর্যন্ত | ১,০২,৪০০ |
| Alpha ESS 3K / 5.12kWh অল ইন ওয়ান | ৩,০০০ W | ৫,১২০ Wh | বাসার প্রায় সব সাধারণ লোড, এসি ছাড়া | প্রায় ১৮ ঘণ্টা | প্রায় ১,৫০০ ওয়াট পর্যন্ত | ১,৪৯,৯০০ |
২৫০ ওয়াট মানে মোটামুটি দুইটা ফ্যান, চারটা লাইট, রাউটার আর মোবাইল চার্জ একসাথে। সব দাম ইউনিটের, সোলার প্যানেল আলাদা।
যা চলবে না
এসি: এই পাঁচটার কোনোটায় এসি চালানোর পরামর্শ দিই না।
ফ্রিজ ছোট মডেলে: ফ্রিজ চালু হওয়ার মুহূর্তে প্রায় ১০০০ ওয়াট টানে। ৩০০W আর ৫০০W মডেল সেটা সামলাতে পারে না। ফ্রিজ লাগলে ১০০০W বা 3K মডেল।
ইস্ত্রি, রাইস কুকার, গিজার, পানির মোটর: ছোট মডেলে না। 3K-তে একটা একটা করে চালানো যায়, তবে ব্যাটারি দ্রুত শেষ হবে।
কেনার আগে ছয়টা প্রশ্ন
Wh কত?
ওয়াট না, Wh। এটাই বলে কতক্ষণ চলবে।
ব্যাটারি LiFePO4 কিনা?
লিথিয়াম আয়রন ফসফেট বেশি নিরাপদ আর অনেক বেশি চার্জ চক্র সহ্য করে।
পিওর সাইন ওয়েভ কিনা?
না হলে ফ্যান গরম হয়, গুনগুন শব্দ করে, ল্যাপটপের চার্জার নষ্ট হতে পারে।
সোলার ইনপুট কত ওয়াট?
প্যানেল লাগাতে চাইলে এই সংখ্যার সাথে মিলিয়ে প্যানেল নিতে হবে।
ওয়ারেন্টি কে দেবে?
দোকান নাকি কোম্পানি, আর নষ্ট হলে কোথায় পাঠাতে হবে।
বিক্রির পর কাকে ফোন করব?
অনলাইনে কিনলে এই প্রশ্নের উত্তর অনেক সময় থাকে না।
কেনার পর
পোর্টেবল ইউনিটে ওয়্যারিং নেই, তাই নির্ধারিত ভিজিট রাখিনি। প্রথম বছর সমস্যা হলে ফোন করবেন, দেখে দেওয়ার টাকা লাগবে না।
দেখে নিতে চান আগে?
আমাদের কাছে একটা চালু ইউনিট আছে। বাড়িতে নিয়ে গিয়ে আপনার নিজের ফ্যান আর লাইট লাগিয়ে দেখাতে পারি। কিনতে হবে না।
হোয়াটসঅ্যাপে কথা বলুনসাধারণ প্রশ্ন
পোর্টেবল পাওয়ার স্টেশনে ফ্রিজ চলবে?
৩০০W আর ৫০০W মডেলে না। ফ্রিজ চালু হওয়ার মুহূর্তে প্রায় ১০০০ ওয়াট টানে, ছোট মডেল সেটা সামলাতে পারে না। ১০০০W মডেলে ছোট ফ্রিজ চলে, আর 3K অল ইন ওয়ানে সাধারণ ফ্রিজ চলে।
এসি চালানো যায়?
এই তালিকার কোনো মডেলে এসি চালানোর পরামর্শ দিই না। এসি চালাতে চাইলে ছাদে প্যানেলসহ 48V প্যাকেজ দেখুন।
সোলার প্যানেল কি সাথে আসে?
না, প্যানেল আলাদা। প্যানেল ছাড়াও বিদ্যুৎ থেকে চার্জ হয়। প্যানেল নিতে চাইলে ইউনিটের সোলার ইনপুটের সাথে মিলিয়ে দিই: ৩০০W মডেলে একটা ২৮০W প্যানেল (৭,৪০০ টাকা) যোগ করলে দিনে সোলারেই চার্জ হয়।
ওয়্যারিং বা মিস্ত্রি লাগবে?
পোর্টেবল মডেলে না। ঘরে এনে সুইচ টিপলেই চলে, ফ্যান-লাইটের প্লাগ সরাসরি লাগাবেন। ভাড়া বাসাতেও সমস্যা নেই।
৩K অল ইন ওয়ান নাকি ছাদের প্যাকেজ?
দাম কাছাকাছি। অল ইন ওয়ানে ওয়্যারিং আর ইনস্টলেশন ঝামেলা নেই, বাসা বদলালে নিয়ে যাওয়া যায়। ছাদের প্যাকেজে প্যানেল ধরা থাকে, তাই দিনে বেশি বিদ্যুৎ বানায় আর বিল বেশি কমে।
কিস্তিতে পাওয়া যায়?
আপাতত না। অগ্রিম কিছু দিয়ে বুকিং করে রাখতে পারেন, বাকিটা নেওয়ার সময় দেবেন।