Skip to content
← সোলার কেনার গাইড

ব্যাটারি বোঝার সহজ গাইড

Ah নাকি ইউনিট, লেড অ্যাসিড নাকি লিথিয়াম, কোনটা আপনার জন্য।

সোলার বা আইপিএস কিনতে গিয়ে সবচেয়ে বেশি ভুল হয় ব্যাটারি বাছাইয়ে। কারণ দোকানে সবাই Ah-এর সংখ্যা বলে, আর বড় সংখ্যা শুনলে মনে হয় বেশি ব্যাকআপ। আসলে হিসাবটা অন্যরকম। এই লেখাটা পড়লে আপনি নিজেই মিলিয়ে নিতে পারবেন।

১. Ah নয়, হিসাব করুন ইউনিটে

ব্যাটারিতে কত বিদ্যুৎ জমা থাকে সেটা বের হয় ভোল্ট আর Ah গুণ করে। সূত্রটা সহজ:

ভোল্ট × Ah ÷ ১০০০ = কত ইউনিট (kWh)

যেমন লিথিয়াম 12V 200Ah: ১২.৮ × ২০০ ÷ ১০০০ = প্রায় ২.৫৬ ইউনিট। লিথিয়ামে “১২V” ব্যাটারির আসল ভোল্ট ১২.৮, লেড অ্যাসিডে ১২।

নিচের তালিকায় হলুদ দুটো ব্যাটারিতে জমা বিদ্যুৎ একদম সমান, যদিও একটার Ah দ্বিগুণ।

লিথিয়াম ব্যাটারিভোল্টAhজমা বিদ্যুৎমন্তব্য
12V 100Ah১২.৮১০০১.২৮ ইউনিটছোট সিস্টেম
12V 200Ah১২.৮২০০২.৫৬ ইউনিটAh বেশি, কিন্তু…
24V 100Ah২৫.৬১০০২.৫৬ ইউনিট…জমা বিদ্যুৎ একই
24V 200Ah২৫.৬২০০৫.১২ ইউনিটদ্বিগুণ ব্যাকআপ
48V 100Ah৫১.২১০০৫.১২ ইউনিটবড় লোডের জন্য

ইজিবাইকের ব্যাটারিও একই সূত্রে। 60V 40Ah = ৬০ × ৪০ ÷ ১০০০ = ২.৪ ইউনিট। মানে একটা ইজিবাইক পুরো চার্জ করতে যতটা বিদ্যুৎ লাগে, সেটা প্রায় একটা 24V 100Ah লিথিয়াম ব্যাটারির পুরো জমার সমান। তাই রাতে বাসার ব্যাটারি থেকে ইজিবাইক চার্জ দিলে বাকি জিনিস চালানোর মতো কিছু থাকে না। দিনে রোদে চার্জ দেওয়াই ভালো, বিস্তারিত সোলার কেনার গাইডে।

তাহলে 24V ভালো কেন? একই বিদ্যুৎ কম কারেন্টে আসে বলে তার কম গরম হয়, ক্ষতি কম হয়, আর বড় যন্ত্র চালানো যায়। 12V সিস্টেমে ব্যাটারি সাধারণত ১,২০০ ওয়াটের বেশি ছাড়তে পারে না, 24V-এ প্রায় ২,৫০০, আর 48V-এ ইনভার্টার অনুযায়ী ৫,০০০ থেকে ১২,০০০ ওয়াট। তাই ফ্রিজ, মোটর বা এসি চালাতে হলে শুধু Ah বাড়িয়ে লাভ নেই, ভোল্টেজ বাড়াতে হয়। বিস্তারিত সোলার কেনার গাইডে।

২. লেড অ্যাসিড না লিথিয়াম

দোকানে সাধারণত তিন ধরনের ব্যাটারি পাওয়া যায়। নিচের তুলনাটা আনুমানিক, ব্র্যান্ড অনুযায়ী কিছুটা কমবেশি হয়।

বিষয়সাধারণ লেড অ্যাসিড (ফ্ল্যাট প্লেট)টিউবুলারলিথিয়াম (LiFePO4)
কেনার দামসবচেয়ে কমমাঝারিসবচেয়ে বেশি
জমা বিদ্যুতের কতটা ব্যবহার করা যায়প্রায় অর্ধেকপ্রায় অর্ধেকপ্রায় ৯০%
কতবার চার্জ ও ডিসচার্জ সহ্য করেপ্রায় ৩০০ থেকে ৫০০ বারপ্রায় ১,০০০ থেকে ১,৫০০ বার৬,০০০ বার পর্যন্ত
সাধারণত কত বছর চলে১ থেকে ২ বছর৩ থেকে ৫ বছর৮ থেকে ১২ বছর
পানি দিতে হয়?হ্যাঁ, নিয়মিতহ্যাঁনা, কোনো রক্ষণাবেক্ষণ নেই
ওজনভারীখুব ভারীপ্রায় অর্ধেক
চার্জে কতটা বিদ্যুৎ নষ্ট হয়বেশিবেশিকম
গ্যাস ও গন্ধহয়, খোলা জায়গা লাগেহয়হয় না, ঘরেই রাখা যায়

তাহলে লেড অ্যাসিড কখন? যখন শুরুর বাজেট খুব কম আর ব্যবহার কম, যেমন মাঝেমধ্যে কয়েকটা ফ্যান আর লাইট চালানো। আর যদি প্রতিদিন ব্যবহার হয়, তাহলে লিথিয়ামই সাশ্রয়ী, কারণ প্রতিদিনের ব্যবহারে লেড অ্যাসিড দ্রুত ফুরিয়ে যায়।

আমাদের যেকোনো প্যাকেজ লেড অ্যাসিড দিয়ে কম খরচে শুরু করে পরে লিথিয়ামে বদলানো যায়, ইনভার্টার আর প্যানেল একই থাকে। সব প্যাকেজ দেখুন।

৩. যে ভুল ধারণাগুলো সবচেয়ে বেশি শুনি

200Ah ব্যাটারি মানে 100Ah-এর দ্বিগুণ ব্যাকআপ। সবসময় না।

একই ভোল্টে হলে ঠিক। কিন্তু 12V 200Ah আর 24V 100Ah-এ জমা বিদ্যুৎ সমান, দুটোই প্রায় ২.৫৬ ইউনিট। তুলনা করুন ইউনিটে, Ah-তে নয়।

ইনভার্টার বড় নিলে ব্যাকআপ বেশি পাওয়া যায়। না।

ইনভার্টার ঠিক করে একসাথে কত ওয়াটের জিনিস চালাতে পারবেন। কত সময় চলবে সেটা ঠিক করে ব্যাটারি। বড় ইনভার্টারে ছোট ব্যাটারি দিলে সময় বাড়ে না।

ব্যাটারি বড় নিলে বিদ্যুৎ বিল কমবে। না।

বিল কমায় প্যানেল, কারণ বিদ্যুৎ তৈরি করে প্যানেল। ব্যাটারি শুধু জমিয়ে রাখে। বিল কমানোই লক্ষ্য হলে আগে প্যানেল বাড়ান।

লিথিয়াম ব্যাটারি বিপজ্জনক, ফেটে যায়। LiFePO4 আলাদা।

মোবাইল বা ল্যাপটপে যে লিথিয়াম থাকে সেটা ভিন্ন রসায়ন। সোলারে ব্যবহার হয় LiFePO4, যেটা তাপ সহ্য করে বেশি আর সাথে BMS নামের সুরক্ষা সার্কিট থাকে, যা অতিরিক্ত চার্জ, অতিরিক্ত কারেন্ট আর শর্ট সার্কিট থেকে বাঁচায়।

ব্যাটারি একবার কিনলে সারা জীবন চলে। না, সাইকেল আছে।

প্রতিটি ব্যাটারির নির্দিষ্টসংখ্যক চার্জ ও ডিসচার্জের আয়ু থাকে। কেনার সময় ওয়ারেন্টির সাথে সাইকেলের সংখ্যাটাও জিজ্ঞেস করবেন।

৪. ব্যাটারি কেনার আগে যে ৫টি প্রশ্ন করবেন

  1. কত ভোল্ট আর কত Ah? তাহলে কত ইউনিট হয়? (ভোল্ট × Ah ÷ ১০০০)
  2. জমা বিদ্যুতের কতটা ব্যবহার করা নিরাপদ? লিথিয়ামে প্রায় ৯০%, লেড অ্যাসিডে প্রায় অর্ধেক।
  3. কত সাইকেলের ব্যাটারি? ওয়ারেন্টি কত বছর, আর সেটা রিপ্লেসমেন্ট না সার্ভিস?
  4. সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার ছাড়তে পারে? এটাই ঠিক করে একসাথে কত ওয়াটের জিনিস চলবে।
  5. পরে আরেকটা ব্যাটারি যোগ করা যাবে কি না, আর গেলে কয়টা পর্যন্ত?

কোন ব্যাটারি লাগবে, আমরা হিসাব করে দিই

আপনার বাসার লোড আর বিদ্যুৎ বিল দেখালে বলে দেব কোন ব্যাটারি আর কত ইউনিট আপনার দরকার।

হোয়াটসঅ্যাপে কথা বলুন