Skip to content
← সব প্যাকেজের তুলনা

মাঝারি বাজেটের সোলার প্যাকেজ

মোট খরচ ১ লাখ ১৯ হাজার থেকে ২ লাখ টাকা, ইনস্টলেশনসহ। সাধারণ পরিবারের জন্য, ফ্রিজসহ পুরো সংসার লোডশেডিংয়ে চালু থাকবে।

দুইটা অপশন

মাঝারি বাসার জন্য, ফ্রিজসহ, সবচেয়ে বেশি বিক্রি হয়

24V স্ট্যান্ডার্ড

১,০০,৭০০ টাকা

যন্ত্রপাতির দাম। ইনস্টলেশন আলাদা: ৳১৮,০০০ থেকে ৳২৪,০০০

সব মিলিয়ে আনুমানিক ১,১৮,৭০০ থেকে ১,২৪,৭০০ টাকা

যা থাকছে:

  • SAKO E SUN 3KVA ইনভার্টার (24V)
  • লিথিয়াম ব্যাটারি 25.6V 100Ah (2.56 kWh)
  • ২টি Jinko 620W সোলার প্যানেল
  • ইনস্টলেশন, স্ট্যান্ড, ক্যাবল, সুরক্ষা বক্স ও আর্থিং

যা চলবে: ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ, রাউটার, আধা HP পানির মোটর (একা চালালে)

ব্যাকআপ: ব্যাটারিতে প্রায় ৬ ঘণ্টা (৪০০ ওয়াট লোডে), দিনে ৪.৫ ইউনিট উৎপাদন

এসি চলবে না। পরে দ্বিতীয় ব্যাটারি বা প্যানেল যোগ করা যায়।

বিল সবচেয়ে বেশি কমানোর প্যাকেজ

24V প্লাস

১,৭৫,১০০ টাকা

যন্ত্রপাতির দাম। ইনস্টলেশন আলাদা: ৳১৮,০০০ থেকে ৳২৪,০০০

সব মিলিয়ে আনুমানিক ১,৯৩,১০০ থেকে ১,৯৯,১০০ টাকা

যা থাকছে:

  • SAKO E SUN 4.2KVA ইনভার্টার (24V)
  • লিথিয়াম ব্যাটারি 25.6V 200Ah (5.12 kWh)
  • ৩টি Jinko 620W সোলার প্যানেল
  • ইনস্টলেশন, স্ট্যান্ড, ক্যাবল, সুরক্ষা বক্স ও আর্থিং

যা চলবে: ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, আধা HP মোটর, দিনে রোদে ১ টন ইনভার্টার এসি

ব্যাকআপ: ব্যাটারিতে প্রায় ১১ ঘণ্টা (৪০০ ওয়াট লোডে), দিনে ৭ ইউনিট উৎপাদন

রাতে এসি চালাতে চাইলে 48V লাগবে।

কী চলবে, এক নজরে

যন্ত্র24V স্ট্যান্ডার্ড24V প্লাস
এলইডি লাইট✓ চলবে✓ চলবে
সিলিং ফ্যান✓ চলবে✓ চলবে
এলইডি টিভি✓ চলবে✓ চলবে
রাউটার ও মোবাইল চার্জ✓ চলবে✓ চলবে
ফ্রিজ✓ চলবে✓ চলবে
ওয়াশিং মেশিন☀ দিনে রোদে✓ চলবে
রাইস কুকার, আয়রন☀ দিনে রোদে✓ চলবে
পানির মোটর আধা HP☀ দিনে রোদে✓ চলবে
পানির মোটর ১ HP✕ না✕ না
এসি ১ টন (ইনভার্টার)✕ না☀ দিনে রোদে
এসি ১ টন (সাধারণ)✕ না✕ না
ইভি বাইক চার্জ (60V 40Ah)☀ দিনে রোদে✓ চলবে
ইলেকট্রিক কার হোম চার্জার (২.২ কিলোওয়াট)☀ দিনে রোদে☀ দিনে রোদে
পানির হিটার, গিজার✕ না✕ না

☀ দিনে রোদে মানে রোদ থাকলে সোলার থেকে সরাসরি চলবে, রাতে ব্যাটারিতে না।

নিজের যন্ত্রপাতি দিয়ে হিসাব দেখতে চাইলে ক্যালকুলেটরে সংখ্যা বসান।

কম খরচে শুরু করতে চাইলে

উপরের দাম লিথিয়াম ব্যাটারি ধরে। পুরাতন লেড-এসিড ব্যাটারি দিয়ে শুরু করলে খরচ অনেক কমে, পরে লিথিয়ামে বদলানো যায়। পুরাতন ব্যাটারির দাম কম, আয়ুও কম। কোটেশনে দুইটা দামই পাশাপাশি লিখে দিই। কোনটা কখন ভালো, ব্যাটারি গাইডে দেখুন।

দাম কেন দুই ভাগে লিখি

যন্ত্রপাতির দাম সবার জন্য এক। ইনস্টলেশনের খরচ নির্ভর করে ছাদের ধরন, মিটার থেকে দূরত্ব আর কত মিটার ক্যাবল লাগবে তার উপর।

দুইটাই আগে বলে দিই

ছাদ দেখে ইনস্টলেশনের চূড়ান্ত অঙ্ক কোটেশনে আলাদা লাইনে লিখে দিই। কাজ শুরুর পর নতুন খরচ যোগ হয় না।

ইনস্টলের পর

24V স্ট্যান্ডার্ড

প্রথম বছরে ফ্রি সার্ভিস

  • বসানোর ৬ মাস পর একবার আমরা নিজে থেকেই গিয়ে পুরো সিস্টেম দেখে দেব।
  • এর মাঝে যেকোনো সমস্যায় ফোন দিলে আমরা আসব, প্রথম বছরে যাতায়াত ও দেখার খরচ ফ্রি।
  • বসানোর দিন আপনাকে হাতে ধরে দেখিয়ে দেওয়া হবে: প্যানেল কীভাবে পরিষ্কার রাখবেন (সকালে বা বিকেলে পানি আর নরম কাপড়, সাবান নয়, প্যানেলের উপর পা দেবেন না), ইনভার্টারের ডিসপ্লেতে কী দেখবেন, আর কী হলে আমাদের ফোন দেবেন।
  • ছয় মাসের ভিজিটে প্যানেল পরিষ্কারও করে দেওয়া হবে, ছাদে নিরাপদে ওঠা গেলে।
  • যন্ত্র ওয়ারেন্টিতে পড়লে ঢাকায় পাঠানো ও ফেরত আনার দায়িত্ব আমাদের।
  • যা ফ্রি নয়: নতুন যন্ত্র বা যন্ত্রাংশের দাম, বাসার নিজস্ব ওয়্যারিংয়ের কাজ, আর অন্য কারো হাতে খোলা বা ক্ষতিগ্রস্ত হলে তার মেরামত।

24V প্লাস

প্রথম বছরে ফ্রি সার্ভিস

  • প্রথম ৬ মাসে দুইবার আমরা নিজে থেকেই যাব (৩ মাস আর ৬ মাসে), ডাকতে হবে না। এই সময়েই বেশিরভাগ সমস্যা ধরা পড়ে।
  • বাকি ৬ মাস ডাকলেই যাব, প্রথম বছরে যাতায়াত ও দেখার খরচ ফ্রি।
  • প্রতিবার যা করা হয়: প্যানেল পরিষ্কার, সব কানেকশন ও নাট বোল্ট টাইট করা, ইনভার্টারের সেটিং ও উৎপাদনের হিসাব মিলিয়ে দেখা, ব্যাটারির অবস্থা পরীক্ষা, আর্থিং ও সুরক্ষা বক্স দেখা।
  • প্যানেল পরিষ্কার করা হয় এই নির্ধারিত ভিজিটগুলোতেই, আর ছাদে নিরাপদে ওঠা গেলে। মাঝের সময়ে আপনি নিজে কীভাবে পরিষ্কার রাখবেন সেটাও দেখিয়ে দেওয়া হবে।
  • যাওয়ার সময় একটি ছোট রিপোর্ট দিয়ে যাওয়া হবে, তাতে লেখা থাকবে সিস্টেম কেমন চলছে।
  • যন্ত্র ওয়ারেন্টিতে পড়লে ঢাকায় পাঠানো ও ফেরত

    সাধারণ প্রশ্ন

    স্ট্যান্ডার্ড নাকি প্লাস?

    স্ট্যান্ডার্ডে ফ্রিজসহ সাধারণ সংসার চলে, ৪০০ ওয়াট লোডে ব্যাটারিতে প্রায় ৬ ঘণ্টা, দিনে ৪.৫ ইউনিট উৎপাদন। প্লাসে ব্যাটারি দ্বিগুণ আর প্যানেল একটা বেশি: প্রায় ১১ ঘণ্টা, দিনে ৭ ইউনিট। বিল বেশি কমাতে চাইলে প্লাস।

    এসি চলবে?

    স্ট্যান্ডার্ডে না। প্লাসে দিনে রোদ থাকলে ১ টন ইনভার্টার এসি চলে। রাতে এসি চালাতে চাইলে বড় প্যাকেজ লাগবে।

    পানির মোটর চলবে?

    আধা HP মোটর প্লাসে চলে। স্ট্যান্ডার্ডে দিনে রোদ থাকলে আর একা চালালে চলে। ১ HP মোটর মাঝারি প্যাকেজে চলে না।

    ইনস্টলেশনের খরচ কেন আলাদা?

    ছাদের ধরন, মিটার থেকে দূরত্ব আর ক্যাবলের দৈর্ঘ্য একেক বাড়িতে একেক রকম। তাই যন্ত্রপাতির দাম আর ইনস্টলেশন আলাদা লিখি। ছাদ দেখে ইনস্টলেশনের চূড়ান্ত অঙ্ক কোটেশনে জানিয়ে দিই, কাজ শুরুর পর নতুন খরচ যোগ হয় না।

    টাকা কীভাবে দিতে হয়?

    অর্ডারের সময় ৫০% অ্যাডভান্স, বাকি ৫০% ইনস্টলেশন শেষে। অর্ডারের ৫ থেকে ৭ দিনের মধ্যে ডেলিভারি আর ইনস্টলেশন হয়।

    আপনার ঘরে গিয়ে দেখে আসি?

    কী কী চালাতে চান, ছাদে কতটা জায়গা আছে, ছায়া পড়ে কিনা — দেখে এসে সঠিক হিসাবটা বলতে পারব। দেখতে আসার জন্য টাকা লাগে না।

    হোয়াটসঅ্যাপে কথা বলুন