Skip to content
← সব প্যাকেজের তুলনা

কম বাজেটের সোলার প্যাকেজ

মোট খরচ ৭০ হাজার থেকে ১ লাখ ১২ হাজার টাকা, ইনস্টলেশনসহ। ছোট বাসা, ভাড়াটিয়া আর দোকানের জন্য। লোডশেডিংয়ে ফ্যান, লাইট, টিভি চালু থাকবে।

দুইটা অপশন

ছোট বাসা, ভাড়াটিয়া, দোকান

12V শুরুর প্যাকেজ

৬২,৪০০ টাকা

যন্ত্রপাতির দাম। ইনস্টলেশন আলাদা: ৳৮,০০০ থেকে ৳১২,০০০

সব মিলিয়ে আনুমানিক ৭০,৪০০ থেকে ৭৪,৪০০ টাকা

যা থাকছে:

  • SAKO E SUN 2KVA ইনভার্টার (12V)
  • লিথিয়াম ব্যাটারি 12.8V 100Ah (1.28 kWh)
  • Jinko 620W সোলার প্যানেল
  • ইনস্টলেশন, স্ট্যান্ড, ক্যাবল, সুরক্ষা বক্স ও আর্থিং

যা চলবে: ৪টি ফ্যান, ৬টি এলইডি লাইট, টিভি, রাউটার, মোবাইল চার্জ

ব্যাকআপ: ব্যাটারিতে প্রায় ৪ ঘণ্টা (৩০০ ওয়াট লোডে), দিনে রোদে সরাসরি চলবে

ফ্রিজ, মোটর বা এসি এই প্যাকেজে চলবে না।

রাতভর ফ্যান ও লাইট চাই

12V বড় ব্যাকআপ

৯৯,৮০০ টাকা

যন্ত্রপাতির দাম। ইনস্টলেশন আলাদা: ৳৮,০০০ থেকে ৳১২,০০০

সব মিলিয়ে আনুমানিক ১,০৭,৮০০ থেকে ১,১১,৮০০ টাকা

যা থাকছে:

  • SAKO E SUN 2KVA ইনভার্টার (12V)
  • লিথিয়াম ব্যাটারি 12.8V 200Ah (2.56 kWh)
  • ২টি Jinko 620W সোলার প্যানেল
  • ইনস্টলেশন, স্ট্যান্ড, ক্যাবল, সুরক্ষা বক্স ও আর্থিং

যা চলবে: ৪-৬টি ফ্যান, লাইট, টিভি, রাউটার

ব্যাকআপ: ব্যাটারিতে প্রায় ৮ ঘণ্টা (৩০০ ওয়াট লোডে)

এখান থেকে সামান্য বেশি টাকায় 24V নিলে ফ্রিজ আর ছোট মোটরও যোগ করা যায়।

কী চলবে, এক নজরে

যন্ত্র12V শুরুর প্যাকেজ12V বড় ব্যাকআপ
এলইডি লাইট✓ চলবে✓ চলবে
সিলিং ফ্যান✓ চলবে✓ চলবে
এলইডি টিভি✓ চলবে✓ চলবে
রাউটার ও মোবাইল চার্জ✓ চলবে✓ চলবে
ফ্রিজ✕ না☀ দিনে রোদে
ওয়াশিং মেশিন✕ না✕ না
রাইস কুকার, আয়রন✕ না✕ না
পানির মোটর আধা HP✕ না✕ না
পানির মোটর ১ HP✕ না✕ না
এসি ১ টন (ইনভার্টার)✕ না✕ না
এসি ১ টন (সাধারণ)✕ না✕ না
ইভি বাইক চার্জ (60V 40Ah)✕ না☀ দিনে রোদে
ইলেকট্রিক কার হোম চার্জার (২.২ কিলোওয়াট)✕ না✕ না
পানির হিটার, গিজার✕ না✕ না

☀ দিনে রোদে মানে রোদ থাকলে সোলার থেকে সরাসরি চলবে, রাতে ব্যাটারিতে না।

নিজের যন্ত্রপাতি দিয়ে হিসাব দেখতে চাইলে ক্যালকুলেটরে সংখ্যা বসান।

কম খরচে শুরু করতে চাইলে

উপরের দাম লিথিয়াম ব্যাটারি ধরে। পুরাতন লেড-এসিড ব্যাটারি দিয়ে শুরু করলে খরচ অনেক কমে, পরে লিথিয়ামে বদলানো যায়। পুরাতন ব্যাটারির দাম কম, আয়ুও কম। কোটেশনে দুইটা দামই পাশাপাশি লিখে দিই। কোনটা কখন ভালো, ব্যাটারি গাইডে দেখুন।

দাম কেন দুই ভাগে লিখি

যন্ত্রপাতির দাম সবার জন্য এক। ইনস্টলেশনের খরচ নির্ভর করে ছাদের ধরন, মিটার থেকে দূরত্ব আর কত মিটার ক্যাবল লাগবে তার উপর।

দুইটাই আগে বলে দিই

ছাদ দেখে ইনস্টলেশনের চূড়ান্ত অঙ্ক কোটেশনে আলাদা লাইনে লিখে দিই। কাজ শুরুর পর নতুন খরচ যোগ হয় না।

ইনস্টলের পর

প্রথম বছরে ফ্রি সার্ভিস

  • বসানোর ৬ মাস পর একবার আমরা নিজে থেকেই গিয়ে পুরো সিস্টেম দেখে দেব।
  • এর মাঝে যেকোনো সমস্যায় ফোন দিলে আমরা আসব, প্রথম বছরে যাতায়াত ও দেখার খরচ ফ্রি।
  • বসানোর দিন আপনাকে হাতে ধরে দেখিয়ে দেওয়া হবে: প্যানেল কীভাবে পরিষ্কার রাখবেন (সকালে বা বিকেলে পানি আর নরম কাপড়, সাবান নয়, প্যানেলের উপর পা দেবেন না), ইনভার্টারের ডিসপ্লেতে কী দেখবেন, আর কী হলে আমাদের ফোন দেবেন।
  • ছয় মাসের ভিজিটে প্যানেল পরিষ্কারও করে দেওয়া হবে, ছাদে নিরাপদে ওঠা গেলে।
  • যন্ত্র ওয়ারেন্টিতে পড়লে ঢাকায় পাঠানো ও ফেরত আনার দায়িত্ব আমাদের।
  • যা ফ্রি নয়: নতুন যন্ত্র বা যন্ত্রাংশের দাম, বাসার নিজস্ব ওয়্যারিংয়ের কাজ, আর অন্য কারো হাতে খোলা বা ক্ষতিগ্রস্ত হলে তার মেরামত।

বিস্তারিত সার্ভিস পাতায়।

সাধারণ প্রশ্ন

শুরুর প্যাকেজ নাকি বড় ব্যাকআপ?

রাতে ফ্যান আর লাইট কয়েক ঘণ্টা চালালে শুরুর প্যাকেজই যথেষ্ট, ৩০০ ওয়াট লোডে প্রায় ৪ ঘণ্টা। রাতভর চালাতে চাইলে বড় ব্যাকআপ, প্রায় ৮ ঘণ্টা।

ফ্রিজ চলবে?

শুরুর প্যাকেজে না। বড় ব্যাকআপে দিনে রোদ থাকলে চলে, রাতে ব্যাটারিতে না। সারাক্ষণ ফ্রিজ চালাতে চাইলে মাঝারি প্যাকেজ নিন।

ইনস্টলেশনের খরচ কেন আলাদা?

ছাদের ধরন, মিটার থেকে দূরত্ব আর ক্যাবলের দৈর্ঘ্য একেক বাড়িতে একেক রকম। তাই যন্ত্রপাতির দাম আর ইনস্টলেশন আলাদা লিখি। ছাদ দেখে ইনস্টলেশনের চূড়ান্ত অঙ্ক কোটেশনে জানিয়ে দিই, কাজ শুরুর পর নতুন খরচ যোগ হয় না।

পরে কি সিস্টেম বড় করা যায়?

ব্যাটারি আর প্যানেল পরে যোগ করা যায়, ইনভার্টারের সীমা পর্যন্ত। তবে ফ্রিজ, মোটর বা এসি চালানোর ইচ্ছা থাকলে শুরুতেই বলবেন, তখন বড় ইনভার্টার লাগে।

টাকা কীভাবে দিতে হয়?

অর্ডারের সময় ৫০% অ্যাডভান্স, বাকি ৫০% ইনস্টলেশন শেষে। অর্ডারের ৫ থেকে ৭ দিনের মধ্যে ডেলিভারি আর ইনস্টলেশন হয়।

দেখতে চান আগে?

আমাদের একটা পোর্টেবল ইউনিট আছে। বাড়িতে নিয়ে গিয়ে আপনার নিজের ফ্যান আর টিভি লাগিয়ে দেখাতে পারি। কিনতে হবে না।

হোয়াটসঅ্যাপে কথা বলুন