ছোট প্যাকেজ
তিন-চার জনের ঘর, বিল ৮০০ থেকে ১,৫০০
কিস্তিতে ১৫,০০০ ডাউন, মাসে ৬,২০০
- ৪টা ফ্যান, সারা রাত
- ৮টা এলইডি লাইট
- ১টা টিভি, ৫–৬ ঘণ্টা
- ফ্রিজ চলবে না
১.২ KVA ইনভার্টার · ১টা ৫৯০W প্যানেল · ১.২৮ kWh লিথিয়াম
কী কী পাবেন দেখুনতিনটা প্যাকেজ রাখি। দাম খোলা লেখা, ইনস্টল আর আর্থিং তার মধ্যেই ধরা। বেশিরভাগ ঘরে এই তিনটার একটাই লাগে।
তিন-চার জনের ঘর, বিল ৮০০ থেকে ১,৫০০
কিস্তিতে ১৫,০০০ ডাউন, মাসে ৬,২০০
১.২ KVA ইনভার্টার · ১টা ৫৯০W প্যানেল · ১.২৮ kWh লিথিয়াম
কী কী পাবেন দেখুনপাঁচ-ছয় জনের পরিবার, বিল ২,০০০ থেকে ৩,৫০০
কিস্তিতে ২৫,০০০ ডাউন, মাসে ৯,০০০
২.৪ KVA ইনভার্টার · ২টা ৫৯০W প্যানেল · ২.৫৬ kWh লিথিয়াম
কী কী পাবেন দেখুনবড় পরিবার বা দোকান, বিল চার হাজারের বেশি
কিস্তিতে ৬৫,০০০ ডাউন, মাসে ১২,৫০০
৪.২ KVA ইনভার্টার · ৪টা ৫৯০W প্যানেল · ৫.১২ kWh লিথিয়াম
কী কী পাবেন দেখুনএর বাইরেও বানিয়ে দিতে পারি — মিল, চেম্বার বা বড় লোড হলে আলাদা ডিজাইন লাগে। কথা বলুন, হিসাব করে দেব।
মূল পার্থক্য একটাই — ফ্রিজ কতক্ষণ চলবে। বাকিটা তার হিসাব।
| যা দেখবেন | ছোট | মাঝারি | বড় |
|---|---|---|---|
| দাম | ৪৮,৫০০ | ৭২,২০০ | ১,৯৫,০০০ |
| ফ্যান | ৪টা | ৬টা | ৮টা |
| লাইট | ৮টা | ১২টা | ১৫টা |
| ফ্রিজ | চলবে না | দিনের বেলা | সারা রাত |
| ইনভার্টার | ১.২ KVA | ২.৪ KVA | ৪.২ KVA |
| ব্যাটারি | ১.২৮ kWh | ২.৫৬ kWh | ৫.১২ kWh |
| টাকা ওঠে | ৯–১০ বছরে | ৬–৭ বছরে | ৬–৭ বছরে |
| কিস্তিতে ডাউন | ১৫,০০০ | ২৫,০০০ | ৬৫,০০০ |
ছোট প্যাকেজে টাকা উঠতে বেশি সময় লাগে, কারণ ওটা মূলত লোডশেডিংয়ের সমাধান — বিল কমানোর না। বিল কমানোই যদি লক্ষ্য হয়, মাঝারি থেকে শুরু করবেন।
দামের মধ্যেই ধরা। পরে আলাদা বিল আসবে না।
আর্থিং আর SPD রাজশাহীতে বজ্রপাত হয়। এই দুইটা বাদ দিলে খরচ সাড়ে পাঁচ হাজার কমে, কিন্তু একটা বাজ পড়লে ইনভার্টার আর ব্যাটারি দুইটাই যায়। আমরা কমাই না।
লিথিয়াম ব্যাটারি টিউবুলার না। দাম বেশি, কিন্তু আট-দশ বছর চলে আর পানি দিতে হয় না। দশ বছরের হিসাবে লিথিয়ামই সস্তা।
পুরো ইনস্টল স্ট্রাকচার, ক্যাবল, MC4, ব্রেকার, লেবার — সব ধরা। টিনের চালে বসালে দেড়-আড়াই হাজার বাড়ে, সেটা আগেই বলে দিই।
লিখিত ওয়ারেন্টি কোন যন্ত্রে কত বছর, কে দিচ্ছে — ইনস্টলের দিন কাগজে সই করে দিই। যা ব্যাক করতে পারব না, তা লিখি না।
বিদ্যুৎ বিলের অঙ্কটা বসালে ক্যালকুলেটর নিজেই বলে দেবে কোন প্যাকেজ লাগবে, বিল কত নামবে আর কত বছরে টাকা উঠবে। বা সরাসরি বলুন, আমরা হিসাব করে দেব।