আব্দুল্লাহ মাহমুদ
প্রতিষ্ঠাতা, প্রত্যয় এনার্জি
আমি রাজশাহীর মানুষ।
সোলার আমার ভালো লাগে। আমার কাছে বিদ্যুৎ মানে স্বাধীনতা, আর সোলার মানে সেই স্বাধীনতা নিজের ছাদে। লোডশেডিং হলে অন্ধকারে বসে অপেক্ষা করতে হয় না।
দেশে বিদ্যুতের যে সমস্যা, তার একটা সমাধান করতে চাই। সেজন্যই এই কাজে এসেছি।
আমরা যেভাবে কাজ করি
দাম সাইটে লেখা থাকে
“আসেন, দেখে বলি” আমরা বলি না। প্যাকেজের মোট খরচ সাইটে লেখা, ইনস্টলেশনের খরচ কোটেশনে আলাদা লাইনে। যিনি শহর থেকে আসেন আর যিনি গ্রাম থেকে, দুইজনের দাম এক।
আগে নিজে ব্যবহার করেছি
যে জিনিস নিজে ব্যবহার করি না, সেটা বিক্রি করি না। চারঘাটে আমাদের নিজের 24V সিস্টেম চলছে, রাজশাহীর বাসায় পোর্টেবল। আর বিনোদপুরের Radiant হোস্টেলে আমাদের বসানো 48V সিস্টেম চলছে এপ্রিল থেকে। ভিডিও দেখুন আমাদের কাজ পাতায়।
বাস্তব হিসাব আগেই বলি
কোন সিস্টেমে কী চলবে, এসি রাতে কত ঘণ্টা চলবে, শীতের কুয়াশায় উৎপাদন কতটা কমে, সব কেনার আগেই হিসাব করে বলে দিই। তাই আমাদের কাস্টমারকে পরে অবাক হতে হয় না।
আর্থিং আর SPD বাদ দিই না
এই দুইটা বাদ দিলে খরচ সাড়ে পাঁচ হাজার কমে। রাজশাহীতে বজ্রপাত হয়, তাই আমরা কমাই না।
দশ বছরের অভিজ্ঞ হাত
আমাদের সাথে যে টেকনিশিয়ানরা কাজ করেন, সোলার বসানোয় তাদের দশ বছরের অভিজ্ঞতা। সেচ পাম্পের মতো বিশেষ কাজে আমরা অভিজ্ঞ অংশীদার প্রতিষ্ঠানের সাথে মিলে কাজ করি, যাতে প্রতিটা কাজ সবচেয়ে দক্ষ হাতে হয়।
তার সাথে আমরা যা করি: প্রতিটা কাজের ছবি আর ভিডিও খুলে দেখাই, নিজের সিস্টেমগুলো চালিয়ে দেখাই, আর যা সম্ভব না, সেটা আগেই বলে দিই।