Skip to content
← হোম

মেস ও হোস্টেলে সোলার

লোডশেডিংয়ে পড়াশোনা থামবে না। ফ্যান, লাইট, ওয়াইফাই, পানির মোটর চালু থাকবে, আর দিনে বিদ্যুৎ বিল কমবে।

মেসের চাহিদা বাসার মতো না

একটা মেসে দশ-পনেরোটা রুম মানে একসাথে দশ-পনেরোটা ফ্যান আর দ্বিগুণ লাইট। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পড়াশোনা, সারাদিন ওয়াইফাই, সকালে পানির মোটর। লোডশেডিং হলে সবচেয়ে বেশি ক্ষতি হয় পরীক্ষার সময়।

ছাত্ররা মেস বাছাই করার সময় জিজ্ঞেস করে কারেন্ট গেলে কী হয়, ওয়াইফাই থাকে কিনা। ব্যাকআপ থাকা মেসে সিট খালি থাকে কম।

আর একটা মিটারে সবার বিদ্যুৎ গেলে বিল উঠে যায় সবচেয়ে দামি স্ল্যাবে। দিনে সোলারের বিদ্যুৎ ঠিক ওই দামি ইউনিটগুলোই কাটে।

আমাদের কাজ

Radiant হোস্টেল, বিনোদপুর

মির্জাপুর, বিনোদপুর, রাজশাহী · এপ্রিল ২০২৬ থেকে চলছে, পুরো গরমকাল পার করেছে

ছবি: হোস্টেলের ছাদের প্যানেল
ছবি: ইনভার্টার ও ব্যাটারি
প্যানেল৬টি ৬২০W Jinko (প্রায় ৩.৭ kW)
ব্যাটারি৫ kWh লিথিয়াম (LiWatt)
ইনভার্টারGrowatt ৬ kW, 48V
যা চলেফ্যান, লাইট, ওয়াইফাই, এসি, ফ্রিজ, ইনডাকশন চুলা, রাইস কুকার, পানির হিটার, ১ HP মোটর

বড় যন্ত্রগুলো একটা একটা করে চালানো হয়, আর রান্নার চুলা বা হিটার দিনে রোদ থাকার সময়। এভাবে ব্যাটারির পুরো শক্তি থাকে রাতের ফ্যান, লাইট আর ওয়াইফাইয়ের জন্য।

কত বড় মেসে কোন সিস্টেম

সাধারণ হিসাব। প্রতি রুমে একটা ফ্যান আর দুইটা লাইট ধরে।

মেসের আকারযা চলবেসাধারণত যে প্যাকেজ
৪ থেকে ৬ রুমফ্যান, লাইট, ওয়াইফাই, ছোট ফ্রিজমাঝারি (24V)
৮ থেকে ১৫ রুমউপরের সব, আধা HP মোটরবড় (48V স্মার্ট)
বড় হোস্টেল, মোটর ও রান্নাসহসব, ১ HP মোটর, ইনডাকশন, এসিবড় (48V প্রিমিয়াম বা বড় বাসা)

রাতে কত ঘণ্টা ব্যাকআপ লাগবে তার উপর ব্যাটারি ঠিক হয়। নিজের রুম আর যন্ত্রের সংখ্যা দিয়ে দেখতে চাইলে ক্যালকুলেটর।

মেস মালিকের জন্য হিসাবটা সহজ

রুম, ফ্যান-লাইট আর মোটরের কথা জানান। আমাদের টেকনিশিয়ানরা ছাদ দেখে যন্ত্রপাতি আর ইনস্টলেশনের খরচ আলাদা লাইনে লিখে কোটেশন দেবেন।

হোয়াটসঅ্যাপে কথা বলুন

সাধারণ প্রশ্ন

মেসে কয়টা রুম হলে কোন সিস্টেম লাগবে?

সাধারণত চার-পাঁচ রুমের ছোট মেসে 24V প্যাকেজ, দশ-পনেরো রুমে 48V, আর পানির মোটর বা এসিসহ বড় হোস্টেলে বড় 48V সিস্টেম। রুমের সংখ্যা আর প্রতি রুমে ফ্যান-লাইট জানালে ঠিক হিসাব করে দিই।

ভাড়া নেওয়া বাড়িতে মেস চালাই, বসানো যাবে?

বাড়ির মালিকের অনুমতি নিয়ে যাবে। ছাদে স্ট্যান্ড বসে, দেয়ালে ইনভার্টার আর ব্যাটারি। বাড়ি বদলালে পুরো সিস্টেম খুলে নতুন জায়গায় নেওয়া যায়।

কত দিনে বসানো হয়?

অর্ডারের ৫ থেকে ৭ দিনের মধ্যে। হোস্টেলের মতো বড় কাজে সাধারণত এক-দুই দিন লাগে, ছাত্রদের পড়াশোনার সময় বুঝে কাজ করি।

সার্ভিস কীভাবে পাব?

প্রথম বছর ফ্রি সার্ভিস। বড় সিস্টেমে তিন আর ছয় মাসে আমরা নিজে এসে দেখে যাই, প্যানেল পরিষ্কার করি; মাঝে সমস্যা হলে ফোন করলেই আসি।