সাকো ESS ৩০০W পোর্টেবল পাওয়ার স্টেশন
প্লাগ লাগানোর দরকার নেই, ওয়্যারিং লাগবে না। ঘরে এনে সুইচ টিপলেই ফ্যান আর লাইট চলবে।
সাথে বিনামূল্যে ডেলিভারি, রাজশাহী শহর ও আশপাশের উপজেলায়।
এই পণ্যে কিস্তি নেই। তবে অগ্রিম কিছু দিয়ে বুকিং করে রাখতে পারবেন।
আমরা নিজে কিনে চালিয়ে দেখেছি
দোকানে বসে স্পেসিফিকেশন পড়ে বলছি না। এই ইউনিটটা আমাদের নিজের বাড়িতে চলছে।
ইউটিউবে আপলোড করে embed কোড বসাবেন,
সরাসরি ওয়েবসাইটে ভিডিও তুলবেন না
ভিডিওতে দেখানো হয়েছে — ফ্যান আর লাইট লাগিয়ে কত ঘণ্টা চলল, ডিসপ্লেতে চার্জ কতটা নামল, আর চার্জ হতে কত সময় লাগল।
কী কী চলবে, কত ঘণ্টা
ব্যাটারি পুরো ভরা থাকলে। ইনভার্টারের লস ধরেই হিসাব করা।
| কী চালাবেন | খরচ | কত ঘণ্টা |
|---|---|---|
| ৪টা এলইডি লাইট | ৩৬W | ২১ ঘণ্টা |
| ১টা সিলিং ফ্যান | ৬০W | ১২ ঘণ্টা |
| ৩২ ইঞ্চি এলইডি টিভি | ৫৫W | ১৩ ঘণ্টা |
| ল্যাপটপ | ৬৫W | ১১ ঘণ্টা |
| ওয়াইফাই রাউটার | ১০W | ৭৬ ঘণ্টা |
| ১ ফ্যান + ৪ লাইট একসাথে | ৯৬W | ৮ ঘণ্টা |
| ফ্যান + লাইট + টিভি + রাউটার | ১৬১W | ৫ ঘণ্টা |
| মোবাইল চার্জ | ১৫Wh | ৫০ বার |
মোটা দাগে ধরে নিন — একটা ফ্যান আর চারটা লাইট নিয়ে সারা রাত। লোডশেডিং যত লম্বাই হোক, এই দুইটা বন্ধ হবে না।
চার্জ কীভাবে হয়
| যেভাবে | ক্ষমতা | সময় |
|---|---|---|
| বিদ্যুৎ থেকে | ৩০০W | ৩.৫ ঘণ্টা |
| সোলার প্যানেল থেকে | ৩০০W | ৩.৫ ঘণ্টা |
| দুইটা একসাথে | ৪০০W | ২.৫ ঘণ্টা |
ভিতরে MPPT কন্ট্রোলার বসানো আছে, তাই প্যানেল সরাসরি লাগানো যায়, আলাদা কন্ট্রোলার কিনতে হয় না। ৫৯০W-এর একটা প্যানেল লাগালেই যথেষ্ট।
স্পেসিফিকেশন
| ব্যাটারি | ৮৯৬Wh লিথিয়াম আয়রন ফসফেট (LiFePO4) |
| আউটপুট | ৩০০W একটানা, ৬০০W ঝটকায় |
| তরঙ্গ | পিওর সাইন ওয়েভ |
| সোলার ইনপুট | সর্বোচ্চ ৩০০W, ৫৬V পর্যন্ত |
| মোট চার্জিং | সর্বোচ্চ ৪০০W (গ্রিড + সোলার) |
| পোর্ট | AC আউটলেট, DC, USB-A, USB-C |
| ব্যাটারির আয়ু | আনুমানিক ৩,০০০+ চার্জ চক্র |
| সুরক্ষা | অতিরিক্ত চার্জ, অতিরিক্ত খরচ, শর্ট সার্কিট, অতিরিক্ত গরম |
| তৈরি | চীন, সাকো |
পিওর সাইন ওয়েভ কথাটা গুরুত্বপূর্ণ। সস্তা ইনভার্টারে মডিফায়েড সাইন ওয়েভ থাকে, তাতে ফ্যান গরম হয় আর গুনগুন শব্দ করে, ল্যাপটপের চার্জারও নষ্ট হতে পারে।
নাম নিয়ে একটা বিভ্রান্তি আছে, জেনে রাখুন
“সাকো আলফা ESS ৩০০W” নামে বাজারে একাধিক আলাদা মডেল বিক্রি হয়। ৩০০W অংশটা আউটপুট বোঝায়, ব্যাটারির ক্ষমতা না।
বিভিন্ন দোকানে এই একই নামে দেখবেন ২৮৮Wh, ৯০০Wh, এমনকি ১০০৪Wh ব্যাটারির ইউনিট। দামও সেই অনুযায়ী আকাশপাতাল।
কেনার সময় ওয়াট না, Wh জিজ্ঞেস করবেন। ২৮৮Wh আর ৮৯৬Wh — দুইটাই “৩০০W” বলে বিক্রি হয়, অথচ দ্বিতীয়টা তিন গুণ বেশি চলে। এই এক প্রশ্ন আপনাকে ঠকা থেকে বাঁচাবে। আমরা যেটা দিচ্ছি সেটা ৮৯৬Wh।
কাদের জন্য
- ভাড়া বাসায় থাকেন, ছাদে কিছু বসাতে পারবেন না
- ছাত্রছাত্রী বা ছোট পরিবার, এক-দুই ঘরের জন্য ব্যাকআপ চান
- দোকান, যেখানে লোডশেডিংয়ে লাইট আর ফ্যান চললেই চলে
- বড় সিস্টেম নেওয়ার আগে সোলার জিনিসটা একবার দেখে নিতে চান
- মাঠে, বাগানে বা অনুষ্ঠানে বিদ্যুৎ লাগে
কাদের জন্য না
- বিদ্যুৎ বিল কমানোই যাদের মূল উদ্দেশ্য
- ফ্রিজ চালাতে চান
- পুরো বাড়ি চালাতে চান
শেষ কথাটা খোলাখুলি বলি। এই জিনিস বিল কমানোর যন্ত্র না, ভোগান্তি কমানোর যন্ত্র। প্যানেল লাগালে কিছু বিল কমবে, কিন্তু হিসাব কষলে টাকা উঠতে অনেক সময় লাগবে। বিল কমানোই যদি লক্ষ্য হয়, ক্যালকুলেটরে নিজের বিল বসিয়ে দেখুন কোন প্যাকেজে হিসাব ভালো আসে।
দাম ও ওয়ারেন্টি
এই পণ্যে কিস্তি রাখিনি। দাম তুলনামূলক কম, আর কিস্তির কাগজপত্রের ঝামেলা এই দামের জিনিসে পোষায় না। তবে অগ্রিম কিছু দিয়ে বুকিং করে রেখে বাকিটা পরে দিতে পারবেন।
সাধারণ প্রশ্ন
ফ্রিজ চালানো যাবে?
না। ফ্রিজের কম্প্রেসার চালু হওয়ার সময় ৮০০ থেকে ১২০০W টানে, আর এই ইউনিট ঝটকায় ৬০০W পর্যন্ত দিতে পারে। ফ্রিজ চালাতে চাইলে বড় প্যাকেজ লাগবে।
প্যানেল কি সাথে আসে?
আসে না, আলাদা কিনতে হয়। প্যানেল ছাড়া এটা শুধু ব্যাকআপ হিসেবে কাজ করবে — বিদ্যুৎ থেকে চার্জ নেবে, বিল কমাবে না। প্যানেলসহ নেওয়াই আমাদের পরামর্শ।
ওয়্যারিং বা ইলেকট্রিকের কাজ লাগবে?
না। এটাই এই জিনিসের সবচেয়ে বড় সুবিধা। বাড়িতে এনে সুইচ টিপলেই চলবে, ফ্যান-লাইটের প্লাগ সরাসরি এতে লাগাবেন। ভাড়া বাসাতেও কোনো সমস্যা নেই।
ব্যাটারি কতদিন চলবে?
LiFePO4 ব্যাটারি, তিন হাজারের বেশি চার্জ চক্র সহ্য করে। প্রতিদিন একবার চার্জ দিলেও আট বছরের বেশি চলার কথা।
চার্জ ধরে রাখে কতদিন?
ব্যবহার না করলে মাসের পর মাস চার্জ ধরে রাখে, খুব সামান্য কমে। তবে একদম খালি অবস্থায় দীর্ঘদিন ফেলে রাখবেন না, তাতে ব্যাটারির ক্ষতি হয়।
শব্দ করে?
কোনো শব্দ নেই। বেশি লোড দিলে ভিতরের ফ্যান চালু হয়, তখন হালকা আওয়াজ হয়। আইপিএসের মতো গুনগুন শব্দ হবে না।
ঢাকায় বা অন্য জেলায় পাঠান?
রাজশাহীর বাইরে কুরিয়ারে পাঠাতে পারি, খরচ আলাদা। তবে সার্ভিসের সময় সমস্যা হবে — সেটা জেনেই সিদ্ধান্ত নেবেন।
দেখে নিতে চান আগে?
আমাদের কাছে একটা চালু ইউনিট আছে। বাড়িতে নিয়ে গিয়ে আপনার নিজের ফ্যান আর লাইট লাগিয়ে দেখাতে পারি। কিনতে হবে না।
হোয়াটসঅ্যাপে কথা বলুন