Skip to content
← হোম

আমাদের সোলার প্যাকেজ

তিনটা প্যাকেজ রাখি। দাম খোলা লেখা, ইনস্টল আর আর্থিং তার মধ্যেই ধরা। বেশিরভাগ ঘরে এই তিনটার একটাই লাগে।

ছোট প্যাকেজ

তিন-চার জনের ঘর, বিল ৮০০ থেকে ১,৫০০

৪৮,৫০০ টাকা

কিস্তিতে ১৫,০০০ ডাউন, মাসে ৬,২০০

  • ৪টা ফ্যান, সারা রাত
  • ৮টা এলইডি লাইট
  • ১টা টিভি, ৫–৬ ঘণ্টা
  • ফ্রিজ চলবে না

১.২ KVA ইনভার্টার · ১টা ৫৯০W প্যানেল · ১.২৮ kWh লিথিয়াম

কী কী পাবেন দেখুন
সবচেয়ে বেশি যেটা নেয়

মাঝারি প্যাকেজ

পাঁচ-ছয় জনের পরিবার, বিল ২,০০০ থেকে ৩,৫০০

৭২,২০০ টাকা

কিস্তিতে ২৫,০০০ ডাউন, মাসে ৯,০০০

  • ৬টা ফ্যান, সারা রাত
  • ১২টা এলইডি লাইট
  • টিভি, সারা সন্ধ্যা
  • ফ্রিজ, দিনের বেলা

২.৪ KVA ইনভার্টার · ২টা ৫৯০W প্যানেল · ২.৫৬ kWh লিথিয়াম

কী কী পাবেন দেখুন

বড় প্যাকেজ

বড় পরিবার বা দোকান, বিল চার হাজারের বেশি

১,৯৫,০০০ টাকা

কিস্তিতে ৬৫,০০০ ডাউন, মাসে ১২,৫০০

  • ফ্রিজ, সারা রাত
  • ৮টা ফ্যান, ১৫টা লাইট
  • ২টা টিভি, ওয়াশিং মেশিন
  • পানির মোটর, ০.৫ হর্স

৪.২ KVA ইনভার্টার · ৪টা ৫৯০W প্যানেল · ৫.১২ kWh লিথিয়াম

কী কী পাবেন দেখুন

এর বাইরেও বানিয়ে দিতে পারি — মিল, চেম্বার বা বড় লোড হলে আলাদা ডিজাইন লাগে। কথা বলুন, হিসাব করে দেব।

তিনটার পার্থক্য এক নজরে

মূল পার্থক্য একটাই — ফ্রিজ কতক্ষণ চলবে। বাকিটা তার হিসাব।

যা দেখবেনছোটমাঝারিবড়
দাম৪৮,৫০০৭২,২০০১,৯৫,০০০
ফ্যান৪টা৬টা৮টা
লাইট৮টা১২টা১৫টা
ফ্রিজচলবে নাদিনের বেলাসারা রাত
ইনভার্টার১.২ KVA২.৪ KVA৪.২ KVA
ব্যাটারি১.২৮ kWh২.৫৬ kWh৫.১২ kWh
টাকা ওঠে৯–১০ বছরে৬–৭ বছরে৬–৭ বছরে
কিস্তিতে ডাউন১৫,০০০২৫,০০০৬৫,০০০

ছোট প্যাকেজে টাকা উঠতে বেশি সময় লাগে, কারণ ওটা মূলত লোডশেডিংয়ের সমাধান — বিল কমানোর না। বিল কমানোই যদি লক্ষ্য হয়, মাঝারি থেকে শুরু করবেন।

তিনটাতেই যা থাকে

দামের মধ্যেই ধরা। পরে আলাদা বিল আসবে না।

আর্থিং আর SPD রাজশাহীতে বজ্রপাত হয়। এই দুইটা বাদ দিলে খরচ সাড়ে পাঁচ হাজার কমে, কিন্তু একটা বাজ পড়লে ইনভার্টার আর ব্যাটারি দুইটাই যায়। আমরা কমাই না।

লিথিয়াম ব্যাটারি টিউবুলার না। দাম বেশি, কিন্তু আট-দশ বছর চলে আর পানি দিতে হয় না। দশ বছরের হিসাবে লিথিয়ামই সস্তা।

পুরো ইনস্টল স্ট্রাকচার, ক্যাবল, MC4, ব্রেকার, লেবার — সব ধরা। টিনের চালে বসালে দেড়-আড়াই হাজার বাড়ে, সেটা আগেই বলে দিই।

লিখিত ওয়ারেন্টি কোন যন্ত্রে কত বছর, কে দিচ্ছে — ইনস্টলের দিন কাগজে সই করে দিই। যা ব্যাক করতে পারব না, তা লিখি না।

কোনটা লাগবে বুঝতে পারছেন না?

বিদ্যুৎ বিলের অঙ্কটা বসালে ক্যালকুলেটর নিজেই বলে দেবে কোন প্যাকেজ লাগবে, বিল কত নামবে আর কত বছরে টাকা উঠবে। বা সরাসরি বলুন, আমরা হিসাব করে দেব।