আলাদা করে কিনতে চাইলে এই দামে পাবেন। প্যাকেজে নিলে কিছুটা কম পড়ে, কারণ ইনস্টল আর ক্যাবল একসাথে ধরা হয়।
সোলার প্যানেল
প্যানেল
দাম
ওয়াট প্রতি
৫৯০W মনো (হাফ-কাট)
১৫,৫০০
২৬ টাকা
৪৫০W মনো
১২,৩০০
২৭ টাকা
১৫০W মনো
৪,৮০০
৩২ টাকা
১০০W মনো
৩,৪০০
৩৪ টাকা
বড় প্যানেলে ওয়াট প্রতি দাম কম পড়ে। ছাদে জায়গা থাকলে দুইটা ৩০০W এর বদলে একটা ৫৯০W নেওয়াই সাশ্রয়ী — ক্যাবল আর স্ট্রাকচারও কম লাগে।
দাম মিলিয়ে দেখুন
বাজারে ওয়াট প্রতি ২৮ থেকে ৪০ টাকা পর্যন্ত চাওয়া হয়। আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা উপরের কলামে দেখতে পাচ্ছেন। যেখানেই কিনুন, ওয়াট প্রতি দামটা জিজ্ঞেস করবেন — এই একটা প্রশ্ন আপনাকে ঠকা থেকে বাঁচাবে।
ব্যাটারি
ব্যাটারি
দাম
আয়ু
১.২৮ kWh লিথিয়াম (১২V, ১০০Ah)
২২,০০০
৮–১০ বছর
২.৫৬ kWh লিথিয়াম (২৪V, ১০০Ah)
৪২,০০০
৮–১০ বছর
৫.১২ kWh লিথিয়াম (২৪V, ২০০Ah)
৭৮,০০০
৮–১০ বছর
টিউবুলার ব্যাটারি আমরা সাধারণত দিই না। দাম প্রায় অর্ধেক, কিন্তু আয়ু চার-পাঁচ বছর, আর প্রতি দুই মাসে পানি দিতে হয়। দশ বছরের হিসাবে টিউবুলার দুইবার কিনতে হবে — তাতে লিথিয়ামই
ইনভার্টার ও কন্ট্রোলার
যন্ত্র
দাম
কী চলবে
১.২ KVA হাইব্রিড, ১২V
১৮,৫০০
৪ ফ্যান, ৮ লাইট
২.৪ KVA হাইব্রিড, ২৪V
৩২,০০০
+ দিনে ফ্রিজ
৪.২ KVA হাইব্রিড, ২৪V
৫৬,০০০
+ ফ্রিজ সারা রাত
৬ KVA হাইব্রিড, ৪৮V
৮৯,০০০
দোকান, ছোট মিল
MPPT কন্ট্রোলার, ৬০A
৯,৫০০
আলাদা লাগলে
PWM কন্ট্রোলার, ৩০A
২,২০০
ছোট সিস্টেমে
আমাদের হাইব্রিড ইনভার্টারে MPPT কন্ট্রোলার ভিতরেই থাকে, আলাদা কিনতে হয় না। কেউ যদি “MPPT সহ” বলে PWM ধরিয়ে দেয়, ইনভার্টারের গায়ের লেখাটা দেখে নেবেন।
ক্যাবল, স্ট্রাকচার ও সুরক্ষা
জিনিস
দাম
সোলার ক্যাবল ৪ বর্গমিমি (মিটার)
৯০
MC4 কানেক্টর (জোড়া)
২৫০
DC ব্রেকার
৭৫০
SPD, সার্জ প্রোটেকশন
২,৪০০
আর্থিং রড ও তার, সম্পূর্ণ
৩,২০০
জিআই স্ট্রাকচার, প্রতি প্যানেল
২,৮০০
পোর্টেবল ও অন্যান্য
জিনিস
দাম
পোর্টেবল পাওয়ার স্টেশন (প্যানেল সহ)
৩৮,৫০০
ডিসি ফ্যান, ১২V
২,৯০০
ডিসি লাইট, ৯W
৪৫০
ইনস্টলেশন চার্জ (শুধু মাল কিনলে)
৫,০০০ থেকে
প্যাকেজে নিলে ইনস্টল চার্জ আলাদা লাগে না, দামের মধ্যেই ধরা।
আলাদা কিনবেন নাকি প্যাকেজে?
আলাদা কিনলে জিনিসগুলোর দাম যোগ করলে প্যাকেজের চেয়ে বেশিই পড়ে, কারণ প্যাকেজে আমরা ইনস্টল আর ক্যাবল ধরে দিই।
আলাদা কেনা যাদের জন্য: আগে থেকে কিছু জিনিস আছে, শুধু ব্যাটারি বা প্যানেল বাড়াতে চান। বা নিজে ইলেকট্রিকের কাজ জানেন।
নিজে বসানোর কথা ভাবলে একটা কথা — DC তে ৩০০ ভোল্টের বেশি আসতে পারে, আর ছাদে কাজ। ইলেকট্রিকের কাজ না জানলে নিজে হাত দেবেন না, টাকার চেয়ে জান দামি।
সাধারণ প্রশ্ন
দাম কি ঠিক থাকবে?
ডলারের দাম আর আমদানি খরচের সাথে সোলারের দাম ওঠানামা করে। আমরা মাসে একবার এই পাতা হালনাগাদ করি, উপরে তারিখ লেখা আছে। অর্ডারের দিন যে দাম বলব সেটাই চূড়ান্ত।
দাম নিয়ে দর কষাকষি হয়?
খুচরায় হয় না। একাধিক ইউনিট বা বড় কাজ হলে আলোচনা করা যায়। সবার জন্য এক দাম রাখাটাই আমাদের নীতি — একজনের কাছে কম আর আরেকজনের কাছে বেশি নিলে কথাটা এলাকায় ছড়ায়।
বিল বা রসিদ দেন?
দিই। ওয়ারেন্টির জন্য রসিদটা লাগবে, তাই যত্ন করে রাখবেন।
দাম কি বাকিতে হয়?
খুচরা মালে বাকি হয় না। পুরো প্যাকেজে কিস্তির ব্যবস্থা আছে, শর্ত দেখুন।